ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া–ঘাটারচর–মোহাম্মদপুর রুটে সরাসরি লেগুনা সার্ভিস চালুর দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা। তাদের অভিযোগ, এ রুটে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় সিএনজি অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে, ফলে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
স্থানীয়দের দাবি, সরাসরি লেগুনা সার্ভিস চালু হলে যাতায়াত হবে আরও সহজ, কমবে সময় ও খরচ। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী এবং নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ দাবির পক্ষে জনমত তৈরি হচ্ছে। অনেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।