1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

শাহজাদপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক-প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

সাড়া দেশের ন্যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭’ উপলক্ষ্যে সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক-প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল -১০টায়, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, সাবরিনা শারমিন।

প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আরিফুজ্জামান আরিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃফরিদুল ইসলাম।শাহজাদপুর উপজেলার কৃষি অফিসার,মোঃ আব্দুল্লাহ আল-মামুন। শাহজাদপুর প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ মুরাদ হোসেন। শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোঃসাইদুল ইসলাম প্রমূখ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব,কাজী শওকত হোসেনের সঞ্চালনায়,,,,,,,,

‘নজরুল বর্ষ’ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক,শামীমা নাহার। শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কামরুন নাহার লাকিসহ শাহজাদপুর উপজেলার সকল প্রাইমারি ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী এবং শাহজাদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁদের মতে,শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক-প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি নজরুলের সৃষ্টিকর্মের সঙ্গে তাদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানের শুরুতে শাহজাদপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.