1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

ফুলবাড়ীতে অবৈধ্যভাবে ২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামে অবস্থিত বন বিভাগের গাছ কেটে বিক্রয় ও অবৈধ্যভাবে সরকারী জায়গা দখলসহ স্থানীয় ২২ জনের জমি দখল করে মাঠ পর্চা করার অভিযোগ এনে ভূমিদস্যু মো. মোজাফফর রহমান গং এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যগন ।

রোববার (৩০ আগস্ট) দুধিপুর গ্রামের বন বিভাগের জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যগন। পরে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মাববন্ধনে বক্তব্যে ভুক্তভোগিরা জানান, ভূমিদস্যু মো. মোজাফফর রহমান, মো. মানিক রহমান ও মো. মোতালেব হোসেনের যোগসাজশে ২০ থেকে ২২ জনের প্রায় তিন থেকে চার একর জমি অবৈধভাবে মাঠ পর্চা করে জোর পূর্বক দখল নিয়েছে এবং তাদের জমির পাশে থাকা বন বিভাগের গাছ কেটে ফেলে সরকারী জায়গা দখল করে ঘিরে ফেলেছে তারা।

দীর্ঘদিনের ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করে জমি দখল ও বন বিভাগের জায়গা অবৈধ্য দখল মুক্ত করতেৎ মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্তের মাধ্যমে জমি উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.