1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

তাহিরপুরে ময়লা ফেলা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

সুনামগঞ্জের তাহিরপুরে দোকানের সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে রাসেল মিয়া (১৮) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম ছড়ার পাড়ে।

এ ঘটনায় আহত যুবককে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার সীমান্তবর্তী এলাকার লাকমা গ্রামের বাসিন্দা আহত রাসেল মিয়া’র পিতা ফজলুল হক (৪৭) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে কুদ্দুস মিয়া (৫৫) এবং কুদ্দুসের স্ত্রী খুদেজা বেগম (৫০), ছেলে রিফাত মিয়া (২৬) ও রাহুল মিয়া (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে লাকমা ঈদগাহ মাঠের পশ্চিমে ছড়ার পাড়ে ফজলুল হকের ছেলে রাসেল মিয়া (১৮) আখের রসের ব্যবসা করেন। ওই স্থানে বিভিন্ন সময় ময়লা ফেলা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়, ঘটনার সময় অভিযুক্তরা দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এসে রাসেলকে দোকান অন্যত্র সরিয়ে নিতে বলেন। এতে রাসেল প্রতিবাদ করলে কুদ্দুস মিয়া তাকে হত্যার নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে কুদ্দুস মিয়ার স্ত্রীসহ তার ছেলেরা রামদা দিয়ে আহত রাসেল মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। কোপটি মাথার বাম পাশে লেগে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় আরও কয়েকজন রাসেল মিয়াকে কিল-ঘুষি ও লাথি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার পা, পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
আহত রাসেলকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী ফজলুল হক দাবি করেছেন, অভিযুক্তরা এর আগেও তাদের ব্যবসায় বাধা ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার পরও তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ নিউজি লেখা পর্যন্ত অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগকারীর কাছ থেকে জানতে পেরেছি, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এখনো অভিযোগের কপি আমার কাছে পৌঁছায়নি। অভিযোগের কপি হাতে পাওয়ার পর বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.