1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ও ইউএনও-র কাছে স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট (রবিবার) ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আন্দোলনকারীরা হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদের কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

​স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “আপনাদের দাবিগুলোর বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

​অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জনাব স্বপন পাল। এছাড়াও কারিতাস (CMLRP-II) প্রকল্প, গণ-স্বাক্ষরতা অভিযান, আইপিডিএস, হালুয়াঘাট ওয়াইএমসিএ, গারো স্টুডেন্টস ইউনিয়ন (গাসু), বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্ট (BCSM), সিমবায়োসিস বাংলাদেশসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.