1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে কওমী ওলামা পরিষদের বিক্ষোভ

  • আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮৪ দেখেছেন

মোঃ রনি ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত, উজানে বাঁধ বন্ধ করা এবং দাসত্বমূলক সব চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা কওমী ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী শামছুল হক কাশেমী, সহ-সভাপতি শামসুজ্জামান, মুফতি আশরাফুজ্জামান কাশেমী, মাওলানা আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ ও হাফেজ মাওলানা জাকির আহমদ, সমাজ কল্যাণ সেবা ও দুযোর্গ ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা শামসুদ্দিন শাহনুর, সহ-সম্পাদক হাফেজ আলমগীর খান, জেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নবাব আলী, ইমরান কবির প্রমুখ।

বক্তারা বলেন, ভারত কখনও বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়, বিগত সরকারকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এখন তাদের ইচ্ছেমত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করছে। এ সময় বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত কওমী ওলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.