1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১ দেখেছেন

গোলাম মর্তুজা,পাঁচবিবি : জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশি অভিযানে ১৪৫ পিস ক্ষতিকারক মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে দায়ের করা মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদের জয়পুরহাট জেলহাজতে পাঠানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কেশবপুর গ্রামের মো. খলিল মন্ডলের ছেলে মো. আব্দুর রশিদ (৪৫) এবং ছিট মানিক গ্রামের মো. তোফাজ্জলের ছেলে মো. গোলাম কিবরিয়া (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান হস্তান্তরের গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। কেশবপুর গ্রামের খলিল মন্ডলের বসতবাড়িতে পরিচালিত এই অভিযানে আব্দুর রশিদ ও গোলাম কিবরিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাবিরুল ইসলাম জানান, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।” মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.