1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

ধামইরহাটে বিদ্যালয়কে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়’-এর কমিটি গঠন, প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি অভিযোগ তুলে গতকাল (২ আগষ্ট) রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে প্রাক্তন শিক্ষার্থী-অভিভাবকেরা।
অপরদিকে  গত  ৩ আগষ্ট সোমবার দুপুর ২টায় বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের সংবাদ সম্মেলন- গত ২ আগস্ট (রবিবার) দুপুর ২টায় ধামইরহাট বাজারের একটি কোচিং সেন্টারে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ আবির হাসান মিলন। তিনি অভিযোগ করে বলেন: প্রধান শিক্ষক প্রকৃত দাতা সদস্যদের না জানিয়ে ও তথ্য গোপন করে গোপনে বোর্ডে এডহক কমিটির প্রস্তাব পাঠান। ৩ থেকে ৬ মাসের জন্য এডহক কমিটি গঠনের নিয়ম থাকলেও বর্তমান কমিটি ২ বছর পার করেছে এবং আবারও একই কৌশলে বিধি বহির্ভূতভাবে নতুন কমিটি গঠনের চেষ্টা করছে।
বিদ্যালয়ের জমি দাতা পরিবারের যে কাউকেই সভাপতি হিসেবে দেখতে চান তারা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিল তছরুপ, ভর্তি ও অন্যান্য খাত থেকে আদায়কৃত অর্থে অনিয়ম এবং নিজের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের কমিটিতে রাখার অভিযোগ তোলা হয়। উক্ত সংবাদ সম্মেলনে অভিভাবক সাখাওয়াত হোসেন এবং প্রাক্তন শিক্ষার্থী মোজাফফর রহমান বাবু, মোঃ আবু সাঈদ, মেহেদী হাসান, মুন্না মোর্শেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এই ধারাবাহিকতায় অভিযোগ ভিত্তিহীন ও সিসি ক্যামেরা ভাঙচুরের পাল্টা অভিযোগে বিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন করেন।
অন্যদিকে, উত্থাপিত সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে ৩ আগস্ট দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকবৃন্দের আয়োজনে এক সংবাদ সম্মেলন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান লিখিত বক্তব্যে বলেন: মিলন ও বাবুসহ ১৫-২০ জনের একদল যুবক চৌধুরী পরিবারের সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে তার কক্ষে প্রবেশ করে। তারা বর্তমান ম্যানেজিং কমিটি বাতিলের দাবি তুলে সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং প্রধান শিক্ষককে চেয়ারে বসতে না দেওয়ার হুমকি দেয়, যা বিদ্যালয় পরিবারের নিরাপত্তার ওপর চরম হুমকি সৃষ্টি করেছে।
বিধি অনুযায়ী এডহক কমিটি গঠনের উদ্দেশ্যে প্রস্তাবিত তালিকা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর নিয়ে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। যে কমিটি এখনও অনুমোদনই পায়নি, তা বাতিলের প্রশ্নই আসে না। তাছাড়া কমিটি অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত কেবল শিক্ষা বোর্ডের, বিদ্যালয় কর্তৃপক্ষের নয়। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। বিদ্যালয়ের যাবতীয় আয়-ব্যয় ব্যাংকিংয়ের মাধ্যমে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়, ফলে আর্থিক অনিয়মের কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.