1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২৬ বছর বয়সী নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

‎ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। এ ঘটনায় নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা ও নিহতের পরিবার। ‎
গত ‎সোমবার  (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার এসআই মোঃ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ‎
‎নিহত রবিউল ইসলাম লালমনিরহাট জেলার দক্ষিণ দলগ্রাম এলাকার একলাম হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার কোনাপাড়ায় হাজী রফিকুল ইসলামের ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
‎
‎স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের সময় শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হয়নি। ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হন। তারা জানান, ভবনটির কাজের মালিক ইদ্রিস মিয়া এবং তার পক্ষে কাজ তদারকি করছিলেন তার শ্যালক হাসান আলী।
‎
‎নিহতের স্ত্রী মর্জিনা বেগম জানান, মাত্র দুই মাস আগে জীবিকার সন্ধানে পরিবার নিয়ে আশুলিয়ায় আসেন তার স্বামী। প্রতিদিনের মতো রোববার সকালে কাজ করতে বের হলেও বিকেলে তিনি খবর পান যে, রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরে সহকর্মীরা তাকে জিরানী বাজারের বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎মর্জিনা বেগম অভিযোগ করেন, দুর্ঘটনার পর তার স্বামীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি। অন্য আহত শ্রমিককে আগে হাসপাতালে নেওয়া হলেও রবিউলকে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল। সময়মতো চিকিৎসা পেলে হয়তো তার স্বামীকে বাঁচানো সম্ভব হতো বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে দুই ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
‎
‎ঘটনার খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে নিহতের স্বজনরা থানায় লাশ নেওয়ার বিষয়ে আপত্তি জানান এবং বিক্ষোভ করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে নিহতের স্ত্রী থানায় গিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য লিখিত আবেদন করেন।
‎
‎আশুলিয়া থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎
‎ঘটনাটি ঘিরে নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.