বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন রকম জটিলতা ছাড়াই আজ সোমবার (২৭ জুলাই) ৪টি ডেলিভারি (সিজার) সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে সমস্যা থাকার কারণে তাদের সিজারিয়ান অপারেশন করা হয়।
সিজারিয়ান সেকশনের পরে সদ্য ভূমিষ্ঠ নবজাতক এবং মা দুজনেই সুস্থ রয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার।
সিজারিয়ান সেকশন অপারেশনে প্রধান সার্জন হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক (গাইনি এণ্ড অব্স) ডা. আহমেদ শরীফ রুশো। এনেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া ) ডা. মো. জাভেদ সারোয়ার চৌধুরী। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকা ইসলাম তন্বী, মেডিকেল অফিসার ডা. রিফাত জাহান রিফা’সহ সার্বিক সহযোগিতায় ছিলেন হাসপাতালের ওটি ইনচার্জ, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ’বৃন্দ।
উল্লেখ্য, বিরল হাসপাতালের সুদক্ষ মিডওয়াইফগণ, সিনিয়র স্টাফ নার্সদের সহায়তায় ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে। প্রসূতি ও গর্ভবতী মায়েরা সেবা নিতে হাসপাতালে আসুন। সেবা নিন সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবান জাতি গঠনে অবদান রাখুন।