1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পীরগঞ্জ এলজিইডি অফিসের টয়লেটে সরকারি মনোগ্রামযুক্ত কাপ ও সাইনবোর্ড! প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি

‎কোটি টাকার নয়, ৫৭ লাখ টাকার সেতুই এখন ‘দর্শনীয় স্থাপনা’

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

মানুষের যাতায়াত সহজ করতে প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় আট বছর ধরে ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। ফলে উন্নয়নের সুফল নয়, বরং দুর্ভোগই বেড়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর কানাইনগর গ্রামের কয়েক হাজার মানুষের।
‎
‎সরেজমিনে দেখা যায়, উত্তর কানাইনগর বটতলা খালের ওপর নির্মিত ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটির দুই পাশে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ কিংবা মাটি ভরাট করা হয়নি। ফলে সেতুটি নির্মাণের পর থেকেই কার্যত অচল। স্থানীয়রা নিজ উদ্যোগে মাটি ফেলে সরু পথ তৈরি করে হেঁটে চলাচল করলেও যানবাহন চলাচল করতে পারছে না।
‎
‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৫-১৬ অর্থবছরে ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এএইচএম ব্রিকস। ২০১৮ সালে তৎকালীন সংসদ সদস্য মমতাজ বেগম সেতুটির উদ্বোধন করেন। তবে দীর্ঘ আট বছরেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি জনসাধারণের কাজে আসছে না।
‎
‎স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, সেতু নির্মাণে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির আশা ছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। এতে উপকারের পরিবর্তে ভোগান্তিই বেড়েছে।
‎
‎খালেক মোল্লা বলেন, সেতু নির্মাণের আগে শুকনো মৌসুমে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল সহজেই আনা-নেওয়া যেত। এখন সেতু থাকলেও ব্যবহার করা যায় না।
‎
‎মুফতি জাকির হোসেন বলেন, সংযোগ সড়কের অভাবে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত টেকসই প্রকল্পের আওতায় সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।
‎
‎এ বিষয়ে সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আহাদী হোসেন বলেন, সেতুটির বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.