1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪শ”পরিবারের মাঝে ৬ষ্ট দিনের মতো ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

রবিবার (২৬ জুলাই)দুপুরে ২টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী”কক্সবাজার-১(চকরিয়া পেকুয়া আসনের সাংসদ) সালাহউদ্দিন আহমেদের পক্ষ থেকে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মামুনুর রশীদ মামুনের নিজস্ব অর্থায়নে ১০দিন ব্যাপী এ কর্মসুচী অব্যাহত রয়েছে।

ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাকারিয়া,কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক শেকাব উদ্দিন।বিএনপি নেতা উসমান,কৈয়ারবিল ইউনিয়ন ছাত্র দলে আহবায়ক মোঃ আইয়ুব খানসহ সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মোহাম্মদ মামুনুর রশীদ মামুন বলেন,“বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে টানা ১০ দিন এ কার্যক্রম চলবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কৈয়ারবিল ইউনিয়নের সকল বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.