1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম ভুরুলিয়ায় সম্ভাব্য ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় রফিকুল ইসলাম হরিরামপুরে তিন মাস ধরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

“মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ১৩ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসন এর নিদের্শক্রমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে একটি বিশেষ কাউন্সিলিং সেশনের আয়োজন করা হয়।

সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সেশনটির মূল উদ্দেশ্য হলো—কারাগারকে কেবল একটি শাস্তিমূলক বন্দিশালা নয়, বরং একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তোলা। এছাড়া এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল মাদকাসক্ত কারাবন্দীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং নিয়মিত মোটিভেশনাল থেরাপির মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটানো।

এর মাধ্যমে বন্দীদের অপরাধের পথ থেকে সরিয়ে, সুস্থ মানসিকতা তৈরি করে এবং প্রয়োজনীয় পুনর্বাসনের সুযোগ দিয়ে মুক্তির পর পরিবার এবং সমাজে একটি স্বাভাবিক ও মাদকমুক্ত জীবন যাপনের আলোয় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.