1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

ঘিওরে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে ৪ গ্রামের মানববন্ধন: পরিমাপ শেষে উচ্ছেদের আশ্বাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা বাজারে সরকারি খাল দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ৪টি গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সকালে ফুলহারা বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ফুলহারা, মৌহালী, কলিয়া ও গোলাপনগর গ্রামের শত শত মানুষ অংশ নেন। তারা অবিলম্বে খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানান।

​খবর পেয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন এবং ঘিওর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করে জানানো হয়, দ্রুত সার্ভেয়ারের মাধ্যমে সরকারি খালের সীমানা পরিমাপ করে অবৈধ স্থাপনা চিহ্নিত করা হবে। পরিমাপ শেষে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে খাল পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে নির্দেশ অমান্য করে কেউ নতুন স্থাপনা ব্যবহার বা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে তিন ফসলি জমিতে সেচ ও চাষাবাদ ব্যাহত হচ্ছে, বর্ষা মৌসুমে তৈরি হচ্ছে জলাবদ্ধতার ঝুঁকি এবং হিজুলিয়া–ইছামতি শাখা নদীর দুই তীরের বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীভাঙনের মুখে পড়ছে। দ্রুত খালটি পুনঃখনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে কৃষিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।

​এর আগে গত ২৯ এপ্রিল একই স্থানে খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছিল। সে সময় প্রশাসন খালের উত্তর পাশে একটি নির্মাণাধীন ভবনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে গ্রামবাসীদের অভিযোগ, পরবর্তীতে খালের দক্ষিণ পাশে মাটি ভরাট করে দোকান ও নতুন স্থাপনা নির্মাণের চেষ্টা চালানো হয়। স্থানীয় এক রাজনৈতিক নেতার সংশ্লিষ্টতায় খালের জায়গা দখল করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

​প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিমাপ ও উচ্ছেদের আশ্বাস পাওয়ার পর এলাকাবাসী কর্মসূচি সমাপ্ত করেন এবং দ্রুততম সময়ের মধ্যে খাল উদ্ধার ও পুনঃখনন কাজ শুরুর জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.