1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

‎দোষী না হয়েও প্রতিহিংসার শিকার, জেল হাজতে একজন—পরিবারের দাবি

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া ছোট বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে একটি হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্তদের স্বজনরা।
‎
‎পরিবারের দাবি, গত ২৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে দুলাল ডাক্তারের ভাড়াটিয়া রিন্টু মিয়ার তালাবদ্ধ ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
‎
‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরটির পাশেই সমাজসেবক ও ব্যবসায়ী ইদ্রিস মোল্লার তিনতলা বসতবাড়ি অবস্থিত। আগুন লাগার খবর পেয়ে ইদ্রিস মোল্লা, তার ছেলে ও পরিবারের সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় আগুন নেভাতে গিয়ে ইদ্রিস মোল্লার পুত্রবধূ আহত হন এবং তার ডান পায়ে ভাঙন ধরে বলে পরিবারের দাবি।
‎
‎পরিবার আরও জানায়, ইদ্রিস মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তাদের দাবি, ২০১৭ সালে আব্দুল জলিল মিয়া বাদী হয়ে একটি সিআর মামলা (নং-১৬৮/১৭) দায়ের করেন। ওই মামলায় জলিল মিয়ার দলিল জাল প্রমাণিত হওয়ায় তিনি পাঁচ বছরের সাজা ভোগ করেন এবং মামলায় পরাজিত হন। পরে ৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে আব্দুল বারী বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় (মামলা নং-৬১/২০২৬) আরেকটি মামলা দায়ের করেন।
‎
‎অভিযুক্তদের পরিবারের অভিযোগ, এসব মামলায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ২৬ জুনের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইদ্রিস মোল্লা, তার ছেলে আরিফ মোল্লা এবং ভাই রফিক মোল্লাকে আসামি করে নতুন মামলা করা হয়। একই রাতে পুলিশ রফিক মোল্লাকে গ্রেপ্তার করে।
‎
‎ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিবারের দাবি, অগ্নিকাণ্ডের সঙ্গে অভিযুক্তদের কোনো সম্পৃক্ততা ছিল না। বরং তারা আগুন নেভানোর কাজেই অংশ নিয়েছিলেন। পূর্ব শত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
‎

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.