1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না – ড. মঈন খান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ০ দেখেছেন

গ্রামের উন্নয়ন না করে শুধু শহরের উন্নয়ন করলে বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি  বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে পাকা সড়ক উদ্বোধন কালে সাংবাদিকদের সাথে এই মন্তব্য করেন। এসময় মঈন খান বলেন, বিএনপি শুধু ধনি মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীন মানুষের জন্যও করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সত্য উপলদ্ধি করেছেন, আর সেই সত্য উপলব্ধি করেই তিনি তৃণমূলের রাজনীতি প্রচলন করেছেন। মঈন খান বলেন, আজ থেকে ২০/২৫ বছর আগে তারেক রহমান বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনেছে

দু:খ র্দুদসার খবর নিয়েছেন। সেই দু:খ দুর্দসা দূর করতে তিনি গ্রামীণ উন্নয়ন জোড় দিয়েছেন। পরে মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফএর চাউল, শকনো খাবার ও ঢেউটিন বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ , সহকারী কমিশনার ভূমি রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.