1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ০ দেখেছেন

মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে।এ সময় উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, এই জনপদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষার মান উন্নত করতে হলে শুধু নতুন নতুন ভবন তৈরি করলে হবে না। ছেলে মেয়েদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার ভিত্তিও মজবুত করতে হবে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ, তুয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

একই দিন সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতার খাল ইস্তি ব্রীজ হতে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুণঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.