1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

গ্রাম আদালত কার্যক্রমের সর্বোচ্চ সাফল্য অর্জনকারী হিসেবে সম্মাননা স্মারক পেয়েছে মুশুদ্দি ইউনিয়ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ০ দেখেছেন

গ্রাম আদালত কার্যক্রমের সর্বোচ্চ সাফল্য অর্জনকারী মুশুদ্দি ইউনিয়নকে সম্মাননা স্মারক প্রদান করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী । মুশুদ্দি ইউনিয়নের গ্রাম আদালত চেয়ারম্যান জনাব মোঃ বাবলু আহমেদ প্রামাণিক স্মারক গ্রহণ করেন । বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটি বাস্তবায়নেঃ স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সহযোগিতায়- ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার । বাস্তবায়নে সহযোগি সংস্থা হিসাবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তার ধারাবাহিকতায় ১৪-মে বৃহস্পতিবার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ০৭ টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা/ হিসাব সরকারি কাম কম্পিউটার অপারেটরদের উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে উক্ত ত্রৈমাসিক সমন্বয় সভার সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব নূরজাহান আক্তার সাথী । এছাড়াও উপস্থিত ছিলেন মুশুদ্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত গ্রাম আদালত চেয়ারম্যান জনাব মোঃ বাবলু আহমেদ প্রামানিক । আরও উপস্থিত ছিলেন এভিসিবি- প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ আব্দুল লতিফ । উক্ত ত্রৈমাসিক মাসিক সভায় গ্রাম আদালত কার্যক্রমের সর্বোচ্চ সাফল্য অর্জনকারী মুশুদ্দি ইউনিয়নকে স্বারক প্রদান করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার । উক্ত অনুষ্ঠানে মুশুদ্দি ইউনিয়নের গ্রাম আদালত চেয়ারম্যান জনাব মোঃ বাবলু আহমেদ প্রামাণিক স্বারক গ্রহণ করেন । বাংলাদেশের গ্রাম আদালত কার্যক্রমের ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা হয়। যা অল্প সময়ে স্বল্প খরচে নিষ্পত্তি হয় । গ্রামআদালতে দেওয়ানি মামলার ক্ষেত্রে ২০ টাকা ও ফৌজদারী মামলার ক্ষেত্রে ১০ টাকা ফিস গ্রহণ করা হয় । এখানে ৩,০০০০০/- টাকার মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারী মামলা গ্রাম আদালত আইন ২০২৪ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হয় । ফৌজদারি মামলা যেমন: চুরি,মারামারি, ঝগড়া বিবাদ, প্রতারণা, দাঙ্গা, ভয়-ভীতি প্রদর্শন, অশ্লীল অঙ্গভঙ্গি করা । দেওয়ানী মামলা যেমন –
পাওনা টাকা আদায়,স্থাবর সম্পতি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, গবাদি পশু অনাধিকার প্রবেশে কারণে ক্ষতি সংক্রান্ত, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.