1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ টুর্নামেন্ট জিতে শিক্ষার্থীদের উল্লাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২ দেখেছেন

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ বালক ও বালিকা উভয় খেলায় বরিশাল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাকেরগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠান।
বালক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ভরপাশা হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই অসাধারণ সাফল্যে বাকেরগঞ্জের মাটি ও মানুষের নেতা, সন্ত্রাসমুক্ত আধুনিক বাকেরগঞ্জের রূপকার, বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান এমপি মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিজয়ী দলের খেলোয়াড়, শিক্ষক ও সংশ্লিষ্টরা।
এসময় মাননীয় এমপি মহোদয় বিভাগীয় পর্যায়ের খেলা পরিচালনার জন্য প্রত্যেক বিদ্যালয়কে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে থাকা, খাওয়া, যাতায়াতসহ যাবতীয় খরচ বহনের আশ্বাস প্রদান করেন।
শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে এমন আন্তরিক সহযোগিতা নিঃসন্দেহে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।
অভিনন্দন ও শুভকামনা দুই চ্যাম্পিয়ন দলকে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.