1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২ দেখেছেন

কালকিনি (মাদারীপুর) 

মাদারীপুরের কালকিনিতে অতিরিক্ত সার মজুদের দায়ে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মজুদ করা ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার সমিতিরহাট বাজারে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মদ, প্রোঃ হাফিজা ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানটিতে অনুমোদিত সীমার অতিরিক্ত ১৪০ বস্তা সার মজুদ পাওয়া যায়। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত মজুদকৃত ১৪০ বস্তা সার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে ও সঠিক সময়ে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.