মো: মিজানুর রহমান
টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুর বর্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
৫ অক্টোবর (সোমবার) মির্জাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়াম হলে বিশ্বশিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সকাল ১১ টায় কলেজ ক্যম্পাসে বেলুন উড়িয়ে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানের উদ্ধোধন করেন তিনি। এরপর কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলমের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনছার উদ্দিন, প্রিন্সিপাল আব্দুল্লাহ ইবনে তালুকদার, প্রধান শিক্ষক মো. সহিনুর রহমান খান, মো. আতিকুর রহমান, অধ্যক্ষ মো. ওছমান গণি, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এসএম মহসীন, বিএনপি নেতা ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল।
আলোচনা শেষে বিশ্ব শিক্ষক দিবসের গুণী শিক্ষকদের এবং নজরুল বর্ষের বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথিবৃন্দ।
সবশেষে স্বল্পপরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সমাপ্তি ঘোষণা করা হয়।