1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত

রূপগঞ্জে পানি নিষ্কাশন ব্যবস্থা ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি; শিল্পাঞ্চলে চরম আতঙ্ক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন কাজীপাড়া এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থাকে কেন্দ্র করে ভয়াবহ ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মিল মালিকরা নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে স্থানীয় একটি অসাধু চক্র চাঁদা দাবিতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে প্রায় ১৫০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা প্রায় ১ হাজার ফুট দীর্ঘ ৫০টি প্লাস্টিক পাইপ ভাংচুর করে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও পাম্পের কক্ষে থাকা ফ্যান, লাইটসহ বিভিন্ন মালামাল ভাংচুর ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা চলে যাওয়ার সময় রনি নীট কম্পোজিট প্রাইভেট লিমিটেড-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে। তারা হুমকি দিয়ে বলে, এ বিষয়ে কাউকে জানানো হলে কিংবা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে তাদের প্রাণে মেরে ফেলা হবে।
কারখানা সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ফারিহা স্পিনিং মিল, প্রগতি ল্যাবরোটারীজ, এ বি সুয়েটার এবং রনি নীট কম্পোজিট প্রাইভেট লিমিটেডসহ একাধিক কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রনি নীট কম্পোজিট প্রাইভেট লিমিটেডের ফ্যাক্টরি ম্যানেজার বলেন, শিল্প কারখানা রক্ষায় এবং জলাবদ্ধতা থেকে বাঁচতে আমরা নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। কিন্তু এলাকার কিছু সুবিধাবাদী ব্যক্তি চাঁদা দাবি করে। তাদের দাবি প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে এই হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এভাবে চলতে থাকলে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, হাজার হাজার শ্রমিক চাকরি হারাবে।
এ ঘটনায় মিল কর্তৃপক্ষ রূপগঞ্জ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, মিল কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.