ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল শনিবার (০২ মে ২০২৬) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বিশমাইল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ মোফাজ্জল হোসেন ওরফে সাগর (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে আশুলিয়া থানার সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
এসময় তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ১৩০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।