1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

গোপালগঞ্জ সংরক্ষিত নারী আসনের বিএনপি’র মনোনয়ন পেলেন, আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা শিকদার-কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

গতকাল (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে ৩৬ জনের তালিকা উল্লেখ করে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। এই তালিকার ২০ নম্বরে রয়েছেন সুবর্ণা শিকদার (ঠাকুর)। তবে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেত্রী হিসেবে দাবি করে বিতর্ক তৈরি হয়েছে।

দলীয় সূত্র অনুযায়ী, তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে তালিকা ভুক্ত ছিলেন। ২০২২ সালের সম্মেলনের পর প্রকাশিত কমিটিতেও তার নাম রয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে সুবর্ণা দাবি করেছেন, তার অনুমতি ছাড়াই ওই কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

অন্যদিকে, স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সুবর্ণা দলীয় পদে ছিলেন এবং এখন তা অস্বীকার করা ঠিক নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্য ঘিরে বিষয়টি আরও আলোচনায় এসেছে। সুবর্ণ সিকদার (ঠাকুর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাড়ির পদ্মনাথ ঠাকুরের স্ত্রী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.