মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি”র বাৎসরিক সম্মেলনে-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনে প্রধান উপদেষ্টা করা হয়েছে। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, এছাড়া সংগঠনের উপদেষ্টা করা হয়েছে। দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ ও মনির হোসেন বিলাসকে, শনিবার (১৮ এপ্রিল ) বিকালে উপজেলার পাথুরিয়ারপাড় মীর সেকান্দর আলী সুপার মার্কেটে”র দ্বিতীয় তলায় সম্মেলনের মাধ্যমে এই কমেটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হয়েছেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান ও সাধারন সম্পাদক করা হয়েছে দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি খান মাসুদ রানাকে। সম্মেলনে (২১) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
একমিটির প্রধান উপদেষ্টা হয়েছে মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন,বাংলাদেশ সংবাদপত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ।ডি বি সি টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস।
এ বিষয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমি মনে করি সাংবাদিকরা সমাজের ডাক্তারের মতো আপনারা যদি মনে করে আমার ভুল হয়েছে, তাহলে সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন।
তিনি আরো বলেন,বিগত দিনের নেয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় মানুষের পাশে দাঁড়াবেন এবং মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের ভুলগুলো বস্তুনিষ্ঠ সংবাদ এর মাধ্যমে তুলে ধরবেন। সমাজের ছোটখাটো ভুলগুলো আমরা খেয়াল রাখতে পারি না, সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন।
আমি সার্বক্ষণিক আপনাদের পাশে আছি এবং থাকব। এছাড়া রিপোর্টার্স ইউনিটিকে একটি নিরপেক্ষ, সাংবাদিক সংগঠন হিসাবে সমাজের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন,সাংবাদিকের কলম চলবে ন্যায়ের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে।
এতে সংগঠনটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বলেন, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এর দিকনির্দেশনায় সম্পূর্ণরূপে নিরপক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজের কাছে, নিরপক্ষ সাংবাদিক হিসেবে গ্রহণ যোগ্যতা অর্জন করবো।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন,রায়হান উদ্দিন রুবেল। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকবৃন্দ।