1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট, বন্ধ সব অভ্যন্তরীণ রুট।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

কুষ্টিয়ায় দা‌বি আদা‌য়ের ল‌ক্ষে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে পরিবহন শ্রমিকেরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পাঁচটা থেকে অভ্যন্তরীণ সব রুটে কু‌ষ্টিয়ার মা‌লিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রু‌টে একেবা‌রেই বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মা‌লিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির কোন বাস ছে‌ড়ে যায়‌নি।

তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.