1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ দেখেছেন

মোঃ হাফিজ সাতক্ষীরা

সাতক্ষীরায় নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকালে আলিপুর সোনালী পেট্রোল পাম্পের সামনে আলিপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সৌজন্যে ৭নং আলিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. নুরুজ্জামান পল্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের সরকার। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে পরাজিত হলেও আমার দল ক্ষমতায়। তাই আমি মনে করি আমি বিজয়ী। আমাদের হাত দিয়েই হবে সাতক্ষীরার উন্নয়ন। অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে তালিকা প্রস্তুত করে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরে দপ্তরে গিয়ে আমি দাখিল করেছি। ইনশাল্লাহ তালিকা অনুযায়ী উন্নয়ন কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি কাজগুলি শুরু করা হবে। সাতক্ষীরার উন্নয়নে আমি আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল বিএনপি’র রাজপথের আন্দোলন ও সংগ্রামের মূল শক্তি।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা-বিএনপি’র সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু ও সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-সিয়াম প্রমুখ। সংবর্ধিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা তাদের কে সংবর্ধনা দেওয়ায় আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে ধন্যবাদ জানান। সেই সাথে বিএনপির চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামীতেও যেন এই নির্যাতিত সন্তানহারা পিতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে আবারো মনোনয়ন দেওয়ার জন্য। তারা আরো বলেন, জেলা যুবদল ও জেলা ছাত্রদল সব সময় আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর পক্ষেই কাজ করবে ইনশাআল্লাহ।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি এস.কে.এম আবু রায়হান, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে.এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আলহাজ্ব মোঃ আব্দুর রউফের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, ভোমরা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মোঃ জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক শেখ মামুন উর রশিদ প্রমুখ । এসময় জেলা যুবদল, জেলা ছাত্রদল ও আলিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.