1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, দুজনকে জীবিত উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

কুষ্টিয়া শহরের গড়াই নদীতে গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্ব্যবরণ করেছে। সন্ধায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় সাফিনের আরো দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাফিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং রেনউইক মোড় এলাকার শামসুল আলম হীরার ছেলে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে সাফিন, তার ভাই নাফিন এবং চাচাতো ভাই স্মরণ বাড়ি সংলগ্ন গড়াই নদীতে গোসলে নামে। একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। রেনউক বাঁধে বেড়াতে যাওয়া লোকজন এ সময় নাফিন ও স্বরণকে জীবিত উদ্ধার করতে পারলেও সাফিন ঔ নদীতে তলিয়ে যায়। পরে সন্ধ্যায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় সাফিনের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.