থানা সূত্রে জানা যায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২লং লতা ইউনিয়নের গৌরীপুর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে আবু তালেব মোল্লা ৪৫ স্বামী স্ত্রীর কাছে যৌতুক চাওয়া কেন্দ্র করে একটি যৌতুক মামলা দায়ের করেন। সেই মামলার ধারাবাহিকতায় আবু তালেব মোল্লাকে বিজ্ঞ আদালত তাকে তিন বছরের সাজা দেন। মামলার বিচারের পূর্ব থেকেই আবু তালেব ৯বছর পলাতক ছিল। । গতকাল ১৫এপ্রিল কাজিরহাট থানার বর্তমান দায়িত্বপ্রাপ্ত ওসি দীপঙ্করের নির্দেশক্রমে এএসআই মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিগঞ্জ এলাকা থেকে আবু তালেবকে গ্রেফতার করে। কাজিরহাট থানায় নিয়ে আসেন। অতঃপর আবু তালেব মোল্লাকে আদালতে পাঠানো হয়।