ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডে পরিচিত মুখ আলহাজ্ব মোঃ কবির হোসেন খান দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। ১৯৭৮ সালে জাগো দলের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করে তিনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হন এবং সেই থেকে দলটির সঙ্গে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
রাজনৈতিক জীবনে তার কর্মদক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তিনি পর্যায়ক্রমে সাবেক সারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে জনসেবায় নিয়োজিত আছেন। এছাড়া তিনি পশ্চিম টেংরা ক্যানালপাড় বায়তুস সালাম জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
স্থানীয় জনগণের কাছে তিনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। তার সততা, নেতৃত্বগুণ এবং মানুষের পাশে থাকার মানসিকতা তাকে এলাকায় বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। ভবিষ্যতেও তিনি দেশ, দল ও সমাজের কল্যাণে তার কার্যক্রম অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।