ঢাকা, ৮ এপ্রিল ২০২৬: দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, লেখক ও গবেষক সাইফুল হক-এর “নির্বাচিত রচনা সংকলন” (৮ খণ্ড) বই লেখক পাঠকের হাতে তুলে দিলেন । রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংকলনটির সম্পাদনা করেন প্রখ্যাত গবেষক ও লেখক আনিস রায়হান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল—ওয়েব প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান Web Kingood-এর সিইও জাকারিয়া করিম সৈকত-এর হাতে লেখক নিজেই বইগুলো তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. মঞ্জুর হোসেন ঈসা, যিনি বলেন, “সাইফুল হকের লেখনী শুধু রাজনৈতিক চেতনার নয়, বরং সমাজ-সংস্কৃতি, অর্থনীতি ও মানবাধিকার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। এই ৮ খণ্ডের সংকলন নতুন প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে থাকবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তি আকবর হোসেন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।
ঈসা আরো বলেন, সাইফুল হকের দীর্ঘ রাজনৈতিক জীবন, গবেষণা ও লেখালেখির অভিজ্ঞতা এই সংকলনে প্রতিফলিত হয়েছে। এতে দেশের রাজনৈতিক ইতিহাস, শ্রমিক আন্দোলন, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের নানা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ স্থান পেয়েছে।
লেখক সাইফুল হক বলেন, “এই সংকলনের মাধ্যমে আমি আমার দীর্ঘদিনের চিন্তা, অভিজ্ঞতা ও সংগ্রামের কথাগুলো পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করি, এটি গবেষক, শিক্ষার্থী ও সচেতন পাঠকদের কাজে আসবে।”