1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

“সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে একাট্টা নবীনগরের সাংবাদিক সমাজ”

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার সর্বস্তরের সাংবাদিক ও সুধী সমাজের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে নবীনগর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং সঞ্জয় শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুব আলম লিটন, রেজাউল হক রহমত, কাউছার আলম, আনোয়ার বিন খলিলুর, জাবেদ আহমেদ জীবন, হেবজুল বাহার, আবু সুফি, মনির, সুমন উদ্দিন মাস্টার, রাজন প্রিয়ম, সোহেল খান, রোহান আহমেদ, খন্দকার আলমগীর হোসেন, কবি মোবারক, আশরাফুল হক, ফজলে রাব্বি পাপ্পু, রুবেল আক্রাম, আব্দুল্লাহ আল মামুন, বাবুল মাস্টার, শাফিউল আলম, মাজেদুল ইসলাম, লিটন মিয়া (মেম্বার), আবুল কালাম, পারভেজ খান, আমির হোসেন, নার্গিস আক্তার, আল-আমিন, গীতিকার শাকিল সিকদার, রোকেয়া আক্তার, হোসাইন, রুহেল খানসহ আরও অনেকে।

এ সময় নবীনগর প্রেসক্লাব, নবীনগর উপজেলা প্রেসক্লাব, নবীনগর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নবীনগর রিপোর্টার্স ক্লাব, নবীনগর মডেল প্রেসক্লাব ও নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, গত ২ এপ্রিল ২০২৬ নবীনগর পশ্চিমপাড়ার আয়েশা-আমজাদ পল্লীতে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আয়োজিত একটি মানববন্ধনে সৃষ্ট ঝগড়াকে কেন্দ্র করে সাংবাদিক আশরাফুল হক ও সোহেল খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগে স্থানীয় এক নারী, ডলি আক্তার, তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি, হাঁস ও স্বর্ণালংকার চুরির মতো গুরুতর অভিযোগ আনেন।

বক্তাদের দাবি, পরিস্থিতি শান্ত করতে গিয়ে ওই দুই সাংবাদিক উল্টো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলার শিকার হয়েছেন। তারা এই মামলাকে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের এমন অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.