1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক

জিরাবো–আশুলিয়ায় মাদকের গডফাদার মুছা মিয়া: শ্রমিক পরিচয়ের আড়ালে মাদক ও জুয়ার সাম্রাজ্য

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

জিরাবো–আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ উঠেছে মুছা মিয়ার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন একটি বিস্তৃত মাদক ব্যবসার নেটওয়ার্ক।
অভিযোগ রয়েছে, জিরাবো ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় মুছা মিয়ার নেতৃত্বে নিয়মিত জুয়ার আসর বসে এবং মাদক সরবরাহ করা হয়। এতে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়াও কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, মুছা মিয়া বিভিন্ন নারীকে হুমকি ও ব্ল্যাকমেইল করে বিয়ে করেন। পরে মাদক ব্যবসা থেকে আনা টাকার জন্য তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। তারা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.