1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জে এএসআই লুৎফরকে কুপিয়ে পিস্তল লুট

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জ শহরে ভোরে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার(৯ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত করে। তবে কৌশলে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পান এসআই লুৎফর রহমান।

এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দুঃসাহসিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.