1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ?

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৫ গাঁজা গাছ সহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫টি গাঁজা গাছ, ২৫০ গ্রাম গাঁজা ও নগদ ৫ হাজার ৫০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল ১১টা ২৫ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ আবু জাফর খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাজির কাঁচারীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় বসতঘর থেকে অবৈধ মাদক ব্যবসায়ী জুলহাসান ওরফে জুলহাস (৫০) কে ২৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকাসহ গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ১২টা ৫ মিনিটে মানিকার হাট বাজার মসজিদের সামনে তার রবি শস্যক্ষেত থেকে ৫টি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত জুলহাসান ওরফে জুলহাস (৫০) বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত কয়ছর হাং।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.