শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: সিলেট বিভাগে আজ (০৯জুলাই)মঙ্গলবার সকাল ১০টা থেকে এইচএসসি/সমমান পরীক্ষা শুরু হওয়া আলিম পরীক্ষা মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার মাদরাসা পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মাও:মুফতি মো:শামছুল ইসলাম বলেন, আজ থেকে আলিম পরীক্ষা মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এতে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ছয়টি মাদরাসার সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৩৬৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিল ০৬জন পরীক্ষার্থী। আলিম পরীক্ষার আজ প্রথম দিন ইংরেজী ১ম পত্র বিষয়ের পরীক্ষা গ্রহন করা হয়।