1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

মেহেন্দিগঞ্জে বদ মেজাজি মহিলার নির্মমতার স্বীকার হয়ে হাসপাতালের বিছানায় –কাতরাচ্ছে এক শিশু গৃহকর্মী

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

এমন নির্মম ঘটনাটি ঘটছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামে। শিশু গৃহকর্মীর নাম লামিয়া (১৪)
তথ্য সুত্রে জানাযায়, চরহোগলা গ্রামের ছৌদি প্রবাসী জহির তালুকদার এর বদ মেজাজি স্ত্রী ফাইজা আক্তার,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে রাতের অন্ধকারে নির্মম নির্যাতন করে গরম পানি দিয়ে ঝলসে দিলো শিশু গৃহকর্মী লামিয়ার শরীর।
অসোহায় শিশুটির ভাষ্যমতে, ঐ প্রবাসীর বাসায় দীর্ঘ ৬ বছর যাবত ঝি এর কাজ করতেছেন শিশুটি। শিশু গৃহকর্মী বলেন,তাকে কথায় কথায় মারধর ও নির্যাতন করতো জহির তালুকদারের বদ মেজাজি স্ত্রী ফাইজা আক্তার।
বৃহস্পতিবার গভীর রাতে তুচ্ছ ঘটনার সুত্র ধরে, শিশুটিকে হত্যার উদ্দ্যেশে শিশু লামিয়ার গায়ে গরম পানি ঢেলে দেয় রাক্ষসী নারী। এতে শিশুটির একটি হাতের ৯০ ভাগ ঝলসে গেলেও পাষন্ড ফাইজা তাকে চিকিৎসকের কাছে যেতে দেয়নি।
শুক্রবার সকালে শিশুটি পালিয়ে তার মামা সিরাজুল ইসলামের নিকট আসলে তিনি শিশুটিকে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় মেহেন্দিহঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদারের নির্দেশে এসআই মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার চরহোগলা স্বর্ণা বেকারি সংলগ্ন বাসা থেকে অভিযুক্ত ফাইজাকে আটক করেন।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমাদের একটি চৌকস টিম অভিযুক্ত ফাইজাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তী পদক্ষেপের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয়া হবে।
এদিকে এলাকাবাসী এই ন্যাক্কারজনক কর্মকান্ডে জড়িত রাক্ষসী ফাইজার কঠিন শাস্তি দাবী জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.