চট্টগ্রামের পটিয়ায় দরবার শরীফ প্রাঙ্গণে হযরত মকবুল শাহ (রহ.)–এর ৮২তম বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ও রাতব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই ওরশ আয়োজন করা হয়। ওরশ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া, জিকির, কাওয়ালী গান, ছেমা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।আয়োজনের শেষ পর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। ওরশে পটিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার ভক্ত-মুরিদান অংশগ্রহণ করেন এবং হযরত মকবুল শাহ (রহ.)–এর মাজার জিয়ারত করেন। ওরশ সফলভাবে সম্পন্ন হওয়ায় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি জসিমউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবু ইউসুফ ও মোহাম্মদ আবু সৈয়দসহ ওরশ ও মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।