1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

ধানের শীষে ভোট দিয়ে জনগণ পূর্ব ঠকেনি এখনো ঠকবেনা-এডভোকেট জয়নুল আবেদীন

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বরিশাল( ৩) মুলাদী বাবুগঞ্জ আসন মুলাদী পৌরসভা ৪-৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট পাঁচ নং ওয়ার্ড উঠান বৈঠকে ৫ নং ওয়ার্ড সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক চৌকিদার এর সভাপতিত্বে ধানের শীষ মনোনীত প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীন বলেন দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে পূর্বেও ঠকেনি এখনো থাকবে না। জাতীয়তাবাদী দল বিএনপি যতবার দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে ততবার জনগণের সুখে দুখে দেশের উন্নয়নের অগ্রগতি ভূমিকা রেখেছেন। বিএনপি কখনো কথা দিয়ে কথার বর খেলাপ করেনি।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ধানের শীষ প্রতীক রেখে গেছেন, পরবর্তীতে তার উত্তরসূরী তার সহধর্মিনী দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ধানের শীষ ধারণ করেছেন। অন্যায়ের সাথে কখনো বেগম জিয়া আপোষ করেননি।বেগম জিয়ার মৃত্যুতে তার সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। ইতিমধ্যে তারেক রহমান কৃষকের জন্য কৃষক কার্ড, প্রতিটা ঘরে ঘরে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া সহ কৃষকের ক্ষুদ্র ঋণ ১০০০০ টাকা পর্যন্ত মকুব করার ঘোষণা দিয়েছেন। সারাদেশে সমান ভাবে উন্নয়নের কাজ বিদ্যমান রাখবেন। জয়নুল আবেদিন বলেন আমাকে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন এই মুলাদী বাবুগঞ্জ মিরগঞ্জ সেতু দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করব,মৃধার হাট একটি সেতু নির্মাণের জন্য কাজ করব,বিদ্যুৎ সর্বসময় থাকার নিশ্চিত করব, যুবকের বেকারত্ব দূর করার লক্ষ্যে একটি কৃষি শিল্প করার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক হসপিটাল ৫০ থেকে ৫০০ সজ্জা হসপিটাল করার পরিকল্পনা রয়েছে। আমি দূরের কেউ নয় আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই,আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক পৌরসভা মেয়র,সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি জনাব আঃ ছত্তার খান। উপস্থিত নারী পুরুষ পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন আমাকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের কাছে চির ঋণী। আপনাদের কাছে এবার ধানের শীষ প্রতীক মনোনীত অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ভোটের প্রার্থনা করছি। অ্যাডভোকেট জয়নুল আবেদীন জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নেতা, তাকে আমরা সংসদ সদস্য নির্বাচিত করতে পারলে সে ইনশাআল্লাহ মন্ত্রীর পথ অলংকৃত করবেন। আমাদের অবহেলিত মুলাদী উপজেলা উন্নয়নের একটি মডেল উপজেলা পরিচিতি পাবে। তাই আমরা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব উপেক্ষা করে আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এডভোকেট জয়নাল আবদীন কে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত পৌরসভা বিএনপি আহবায়ক এনামুল হক ইনু, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী কামাল হোসেন, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, পৌরসভা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ নেওয়াজ, পৌরসভার সাবেক সভাপতি আব্দুর রব খান, পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক একে আজাজ, পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক শাহ আলম স্বপন, পৌরসভা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক কমিশনার মঞ্জু হাওলাদার, ৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান মিরন, ৫ নং ওয়ার্ড বিএনপি আহবায়ক কমিটির সদস্য মেহেদী মাসুদ হাওলাদার, পৌরসভা বিএনপি সদস্য আনোয়ার হোসেন পিন্টু হাওলাদার,পৌরসভা ৭ নং ওয়ার্ড সাবেক সভাপতি আকতার হোসেন আকন, জাসাস উপজেলা সভাপতি গিয়াস খান,জাসাস উপজেলা সেক্রেটারি জসীমউদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক রোকনুজ্জামান রোকন মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আফজাল হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদল সদস্য সচিব শাওন হাওলাদার,পৌরসভা যুবদল সদস্য সচিব আরিফুর রহমান টিটু, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, পৌরসভা ছাত্রদল আহবায়ক সোহানুর রহমান সোহান,পৌরসভা ছাত্রদল সদস্য সচিব কবির হোসেন মোল্লা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.