1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি

রাজশাহীতে বিএনপির জনসভায় ঢল নামছে নেতাকর্মীদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। সকাল থেকেই দূর-দুলান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে বা পায়ে হেটে তারা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকেই কানায় কানায় পূর্ণ হতে শুরু করে মাদ্রাসা মাঠ।
তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গত  (বুধবার) রাজশাহী সফর উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে ঢাক-ঢোল, পতাকা হাতে নিয়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাঠজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, ঢল নেমেছে সমর্থকদের।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে একটি বড় জনসমাবেশের আয়োজন করেছে। মাঠের চারপাশে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। স্লোগান আর মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী ছাড়াও আশপাশের জেলা ও উপজেলার নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিতে আসছেন। এ কারণে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে বাড়তি যানবাহনের চাপ দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মাঠ ও আশপাশের এলাকায় তৎপর থাকতে দেখা গেছে।
সমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয়গুলোতেও চলছে প্রস্তুতি। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের বক্তব্যে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তারা আশাবাদী।
সব মিলিয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে মাদ্রাসা মাঠ ইতোমধ্যে পরিণত হচ্ছে এক বিশাল জনসমুদ্রে। দলের নেতারা আশা করছেন, এই সমাবেশ বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি সঞ্চার করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.