1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

লক্ষ্মীপুর বাজারে সড়ক দখলমুক্ত করতে অভিযান, ৬ দোকানিকে ৩৮ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে সড়ক দখল ও জনদুর্ভোগ নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে। রাস্তায় দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযানে ছয়জন দোকানিকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, গত ২৪ জানুয়ারি রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে দোকান পরিচালনা বন্ধে পৌর প্রশাসকের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। একইসঙ্গে নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

এর ধারাবাহিকতায় আজ শনিবার (২৫ জানুয়ারি) লক্ষ্মীপুর পৌর বাজারের গেঞ্জিহাট্টা রোডসহ বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তায় মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে ছয়জন দোকানিকে বিভিন্ন অংকের অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উম্মে সালমা। এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীরা।

পৌর প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি পৌর বাজারের সকল ব্যবসায়ীকে পুনরায় সতর্ক করে বলা হয়েছে—দোকানের মালামাল রাস্তায় রেখে অবৈধভাবে দখল সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। জনদুর্ভোগ লাঘব ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছে পৌর কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.