1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রবাস থেকেও মানবসেবায় আজিজুর রহমানের অনন্য দৃষ্টান্ত

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

প্রবাসে থেকেও দেশের আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমান। তাঁর প্রতিষ্ঠিত ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’-এর মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবকদের নিয়ে, গত শুক্রবার ২৩ জানুয়ারী বিকেলে চ্যারিটি গ্রুপের কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের কোষাধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসেন ও আব্দুল কাদির রাজু।

আলোচনায় বক্তারা বলেন, আজিজুর রহমানের মানবিক দর্শনে সোনাপুর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনচিত্র বদলে যাচ্ছে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে অসংখ্য অসহায় পরিবার পেয়েছে বসবাসের জন্য স্থায়ী ঘর, আর তৃষ্ণার্ত মানুষ পেয়েছে বিশুদ্ধ পানির জন্য ড্রিপ টিউবওয়েল। প্রতিবন্ধীরা পেয়েছেন হুইল চেয়ার,, সীতার্ত মানুষের জন্য লামাজাজি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র, অসহায় হতদরিদ্রদের শিক্ষা উপক্রম ও কৃতি শিক্ষার্থীদের প্রধান করা হয়েছে সংবর্ধনা,, তারা আরও জানান, বর্তমানে আজিজুর রহমানের নির্দেশনায় সংগঠনের ‘এডুকেশন সাপোর্ট টিম’ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় এবং ‘ক্যান্সার সাপোর্ট টিম’ মরণব্যাধি আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবায় নিরলস কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আক্তার হোসেন ও সাংবাদিক মোঃ আব্দুল কাদির রাজু। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,চ্যারিটি গ্রুপের সদস্য রুবেল আহমদ, তারেকুল ইসলাম, এখলাছুর রহমান, মাহবুব হাসান, মুক্তার হোসেনসহ সংগঠনের একঝাঁক প্রাণচঞ্চল স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও আজিজুর রহমানের স্বপ্নকে এই সাফল্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। সভা শেষে আলহাজ্ব আজিজুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.