1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে। রাতের আঁধার ও কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এ চেকপোস্ট পরিচালিত হয়।  গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা থেকে উপজেলার হিলি মোড় ও রানীগঞ্জ বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)-এর মেজর আবু সাদাত মোঃ মুক্তাদিরের নেতৃত্বে ও ঘোড়াঘাট পুলিশের সদস্যদের সহযোগিতায় পরিচালিত চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়েছে। চেকপোস্ট চলাকালীন বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতের বেলায় অপরাধ প্রবণতা রোধ, অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের যৌথ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। মেজর আবু সাদাত মোঃ মুক্তাদির জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় জননিরাপত্তা নিশ্চিত এবং সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভবিষ্যতেও সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.