1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

কুলিয়ারচরে পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নুরুন্নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানাধীন ছয়সূতী ইউনিয়নের লোকমানখারকান্দি এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে প্রাইভেটকারটির ভেতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিল্লাল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিল্লাল মিয়া দীর্ঘদিন ধরে মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধারকৃত গাঁজা অন্য জেলায় পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ জনাব নুরুন্নবী বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে কুলিয়ারচর থানা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.