1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে মতবিনিময় সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বাংলাদেশে নতুন করে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং ভোটারদের ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার সোহাল হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আখতার। তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ। ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান। তিনি বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার এবং জনতা পার্টির প্রার্থী রুবেল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, এ সময় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারুফ হাসান। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, ইমাম সমিতির সভাপতি আব্দুল গফুর, রিপোর্টার্স ক্লাবের রেদওয়ান ফেরদাউস রনি, ইসলামী আন্দোলনের মাওলানা আকরাম হোসেন, মুকুন্দপুর ইকরা তালিমুল বটতলা মাদ্রাসার শিক্ষক মাওঃ জহিরুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এবং আনসার-ভিডিপি কমান্ডার সুশান্ত প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে দায়িত্ব পালন করা কিছু প্রিজাইডিং অফিসারকে বাদ দিয়ে নতুন করে নিরপেক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে প্রধান অতিথিসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দেন, সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনা করা হবে। উল্লেখ্য, একই দিন সকাল ১০টায় জেলা প্রশাসক আফরোজা আখতার প্রিজাইডিং অফিসারদের নিয়ে পৃথক একটি নির্বাচনী মতবিনিময় সভা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.