1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

গত  রোববার (১১ জানুয়ারি) বিকেলে স্থানীয় বরাক মিয়া বাড়ির মোর বাজার সংলগ্ন একটি পুকুরে এই অভিযান পরিচালনা করা হয়।  ​গোপন সংবাদের ভিত্তিতে , ওই এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত-এর নেতৃত্বে একটি টাস্কফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পায়।

​অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত), ২০২৩ অনুযায়ী অভিযুক্তকে নগদ ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামগুলো জব্দ করা হয়েছে।

​সহকারী কমিশনার (ভূমি) জান্নাত জানান:​”পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনের ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।” ​স্থানীয়রা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এর মাধ্যমে অবৈধ বালু উত্তোলন চক্রের অপতৎপরতা বন্ধ হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.