দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচিতে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গত রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাত ৯ ঘটিকায় সিঙ্গাপুরের স্থান 10A, Lorong Bistari, Singapore এলাকায় এ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করে সিঙ্গাপুর সরকারের স্বীকৃত ও বিশ্বস্ত দক্ষতা উন্নয়ন সংস্থা SkillsFuture SG।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের কম্পিউটার বেসিক, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), ই-মেইল ব্যবস্থাপনা, ইন্টারনেট ব্যবহারসহ আধুনিক তথ্যপ্রযুক্তির প্রাথমিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। নির্ধারিত প্রশিক্ষণকাল সফলভাবে সম্পন্ন ও মূল্যায়নে উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব ডিজিটাল প্রযুক্তিনির্ভর। প্রযুক্তিগত দক্ষতা ছাড়া ব্যক্তি ও পেশাগত জীবনে টিকে থাকা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বেসিক কম্পিউটার শিক্ষা কর্মসংস্থান, পেশাগত অগ্রগতি এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের প্রশিক্ষণ নতুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সহায়ক।
বক্তারা আরও বলেন, SkillsFuture SG ভবিষ্যতেও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের জন্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিস্তারে কাজ করে যাবে। এর মাধ্যমে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তোলাই সংস্থাটির মূল লক্ষ্য।
সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের দক্ষতা আরও বৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি এমন সময়োপযোগী ও কার্যকর প্রশিক্ষণ আয়োজনের জন্য তারা SkillsFuture SG-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও আনন্দঘন পরিবেশে সনদ বিতরণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।