চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোমস্তাপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় । বুধবার বেলা বারোটায় উপজেলা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে
সভায় বক্তব্য রাখেন , উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত রবিউল আওয়াল, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন , উপজেলা খাদ্য অফিসার জুনায়েদ করিম, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান ,প্রবাসী কল্যাণ ব্যাংক শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ , গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাব সভাপতি ডাঃ ওদুদ প্রমূখ সহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অবহিতকরণ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মকর্তা কর্মচারী কিভাবে পোস্টাল ব্যালটর মাধ্যমে ভোট প্রদান করবে সে বিষয়গুলি তুলে ধরা হয়।