1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

খিলগাঁওয়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার, এলাকায় স্বস্তি—নিরাপত্তা জোরদারের দাবি

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গত  ১৬ ডিসেম্বর রাজধানীর খিলগাঁও তিলপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরাধীদের তৎপরতায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক অভিযানের ফলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে জানান তারা।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে গঠিত তিনটি সেনা প্যাট্রোল দল গতকাল  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে খিলগাঁও তিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সেনা সূত্র জানায়, অভিযানের সময় একটি নির্মাণাধীন ভবনে কয়েকজন দুষ্কৃতকারী গোপন বৈঠকে লিপ্ত ছিল। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি ফাইভ-স্টার পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন, তিনটি জীবিত শটগান কার্তুজ এবং ছয়টি ব্যবহৃত শটগান কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার জন্য খিলগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রামপুরা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর সাদমান মনসুরের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেনাবাহিনী পেশাদারিত্ব ও দৃঢ়তার পরিচয় দিচ্ছে। রামপুরা, খিলগাঁও ও হাতিরঝিল থানার আওতাধীন এলাকায় তার তত্ত্বাবধানে পরিচালিত একাধিক অভিযানের ফলে সন্ত্রাসী ও অপরাধীদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি তাদের।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আগে সন্ধ্যার পর বের হতে ভয় লাগত। এখন নিয়মিত টহল ও দ্রুত অভিযানের কারণে আমরা অনেকটাই নিরাপদ বোধ করছি।” এলাকাবাসীর মতে, মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি তৈরি হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.