1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

বাউফলে বিজয় দিবসে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

পটুয়াখালীর বাউফলে মহান বিজয় দিবসে সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচি চলাকালে উপজেলা পরিষদ গেটে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বস্তাভর্তি প্লাস্টিকের পাইপ দেখে স্থানীয়রা সাংবাদিকদের খবর দেন। ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় দৈনিক আজকের বাংলা–র প্রতিনিধি ও বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু রায়হানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর বাউফলে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সাংবাদিক নেতারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং দ্রুত আইনি ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

আহত সাংবাদিক আবু রায়হান বলেন, ভিডিও ধারণের সময় তাকে বাধা দেওয়া হয় এবং মারধরের পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ব্যক্তি পরিচয়পত্র দেখাননি এবং ব্যবহৃত সরঞ্জামকে অস্ত্র দাবি করে ভিডিও ধারণ করায় উত্তেজনা তৈরি হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.